সন্তান কোনো ভুল করলে বা মিথ্যা বললে আমরা বলি, আল্লাহ তোমাকে আগুনে পোড়াবে বা শাস্তি দিবে। কিন্তু আল্লাহ কি শুধু আমাদেরকে শাস্তিই দেন? ভালোবাসেন না? আল্লাহর পরিচয় কী বা তিনি আমাদের কতোটা ভালোবাসেন, সেটা আমরা সন্তানেদেরকে কীভাবে শেখাতে পারি? এটা সবচেয়ে সুন্দরভাবে করতে পারি আসমাউল হুসনা দিয়ে আল্লাহর সাথে পরিচয় করানোর মাধ্যমে।