ছোটরা কী পছন্দ করে? স্নেহময় ডাক, বইয়ের পাতার রঙিন পৃষ্ঠা, রং করার খাতা, জানার আগ্রহে অনেক অনেক জিজ্ঞাসা— এর সবই আছে ছোটদের জন্য রমাদানের প্রস্তুতিমূলক বই ‘আমিও রোজা রাখবো’ তে। বইটি ‘কিছুটা’ বই আর ‘অনেকটা’ রমাদানে শিশুদের ভালো কাজের দিনপত্রী লেখা ও আঁকিবুকির খাতা। বইটির প্রথমে রয়েছে রমাদানের কথা।