তারুণ্য প্রকাশন
তারুণ্য প্রকাশন
বই বিভাগ
ভ্রমণপ্যারেন্টিংআত্মশুদ্ধিজীবনীউপন্যাসকবিতাআত্মউন্নয়নধর্মীয় বইবিজ্ঞানইতিহাসশিশু-কিশোর
মেনু
হোমআমাদের সম্পর্কেযোগাযোগঅর্ডার ট্র্যাক
ইমরান রাইহান

ইমরান রাইহান

সক্রিয়

স্ট্যাটাস

বইসমূহ

লেখক পরিচিতি

ইমরান রাইয়ান লেখক | ইতিহাসচর্চা | ভ্রমণ

ইতিহাসপ্রেমী তরুণ লেখক ইমরান রাইয়ানের জন্ম নোয়াখালীতে, নব্বইয়ের শুরুর দিকে। বেড়ে ওঠা ঢাকায়। কওমি মাদরাসায় পড়াশোনা শেষে আনুষ্ঠানিক শিক্ষা সমাপ্ত করে লেখালেখিকেই নিজের ব্যস্ততা ও সাধনার ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছেন।

ইতিহাস তাঁর মূল আগ্রহের বিষয় হলেও তিনি জীবনঘনিষ্ঠ প্রবন্ধ, নিবন্ধ ও ভ্রমণভিত্তিক লেখালেখিতেও সমান স্বচ্ছন্দ। তাঁর লেখায় মানুষ, সমাজ ও জীবনের নানা অভিজ্ঞতার সঙ্গে ইতিহাসের সূক্ষ্ম মেলবন্ধন লক্ষ্য করা যায়।

ইতোমধ্যে ইতিহাসভিত্তিক বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য— পাইন বনের যোদ্ধা, আরবী পল্লবধারা, সুলতান আলপ আরসালান, সালাহর জীবন থেকে, ইতিহাস পাঠ: প্রসঙ্গ কথা। এছাড়া তিনি অনুবাদ করেছেন সাইয়্যেদ হারিসুর রহমান মারদানি রচিত দুনিয়াব্যাপী আলেমদের গল্প এবং মাওলানা ইসমাঈল রেহান রচিত সুলতান জালালুদ্দিন খাওয়ারিজম শাহ।

লেখালেখির পাশাপাশি তিনি পত্রিকার কাজের সঙ্গেও যুক্ত। বর্তমানে তাঁর আরও কয়েকটি গ্রন্থ বিভিন্ন প্রকাশনা সংস্থা থেকে প্রকাশের অপেক্ষায় রয়েছে।
মেসেঞ্জারহোয়াটসঅ্যাপ